সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তিন নারী আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তিন নারী আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৭:৪৯:৩৬ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তিন নারী আ ট ক

ছবি: নিজস্ব


অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ কালে তিনজন বাংলাদেশী নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ( ৮ই অক্টোবর) দুপুরে জাফলং সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রুপন (২২) নামে এক মানব পাচারকারীর হাত ধরে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায় মাগুরা জেলা থেকে আগত তিন বাংলাদেশী নারী।

এ সময় বিজিবির টহলটিম সীমান্তপিলার ১২৭২/৫ - এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমানায়  রানীরহাট নামক স্হান  হতে তিনজন নারীকে আটক করে বিজিবি।

আটককৃত তিনজনের পরিচয় মাগুরা জেলার শ্রীপুর থানার কপরিয়া গ্রামের বিনয় দত্তের স্ত্রী মন্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়ার্দার (১৪) ও মাগুরা জেলার শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

এ সময় বিজিবির টহলটিমের উপস্থিতি টের পেয়ে মানবপাচারে জড়ীত রুপন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি। তিনি জানান আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইননানুগ ব্যাবস্হা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী