জৈন্তাপুরে ২৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ২৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ২৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ

ছবি:সংগৃহীত


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে।  আটক হওয়া ব্যাক্তির নাম আব্বাস উদ্দিন (৩৯)। সে চারিকাঠা ইউনিয়ন এলাকার রামপ্রসাদ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ( ৯ই  অক্টোবর)  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। 

ওইদিন রাত ১২:৩০ ঘটিকা জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে ও এ এস আই সুমন মিয়া সহ সঙ্গীয় পুলিশ ফোর্স শাপলা টাওয়ারের সামনে থেকে আসামি আব্বাসকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে নিল রং ও নেভী ব্লু রংয়ের দুইটা প্যাকেট হতে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে পুলিশ পাহারায় বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী