সিলেট:২ আসনের সাবেক এ ম পি এহিয়া চৌধুরীর নামে মা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সিলেট:২ আসনের সাবেক এ ম পি এহিয়া চৌধুরীর নামে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন

সিলেট:২ আসনের সাবেক এ ম পি এহিয়া চৌধুরীর নামে মা ম লা

ছবি : ফাইল ফটো


সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর কুমারপাড়া পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।

মামলায় ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজোয়ান আহমদকে প্রধান আসামী করে ২ অক্টোবর কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় আসামী হিসেবে ৮৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইয়াহ্ইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী