বালাগঞ্জে ২৯টি মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গাপূজা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বালাগঞ্জে ২৯টি মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০১:০৫:৪২ পূর্বাহ্ন

বালাগঞ্জে ২৯টি মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গাপূজা


হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে। এবারের উৎসবে সিলেটের বালাগঞ্জে ২৭টি সার্বজনীন ও ২টি পারিবারিক মণ্ডপ রয়েছে।

বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও দশমীতে (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে। এ বছর দেবী দুর্গা মর্তে আগমন কত্রেছেনন দোলায় আর ঘোড়ায় চড়ে তিনি ফিরে যাবেন স্বর্গলোকে।

এবারে বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নে ৩টি, বোয়ালজুড় ইউনিয়নে ৭টি, দেওয়ানবাজার ইউনিয়নে ১টি, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ৪টি, বালাগঞ্জ সদর ইউনিয়নে ১২টি ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের ২টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত দাস ভূলন বলেন, আমরা আশা করি প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারবো। প্রশাসনের পাশাপাশি আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নজরদারি রাখবো।

বালাগঞ্জে পূজা উদযাপনে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ৬ জন ট্যাগ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া প্রত্যেকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য বলে দিয়েছি। পুলিশ ও সেনাবাহিনীও দায়িত্বে থাকবেন। সব মিলিয়ে বালাগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই পূজা উদযাপন করতে পারেন সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী