ছবি নিজস্ব
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে বাজার মনিটরিং পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রামপাশা বাজারে দ্রব্যমূল্যের সঠিক দাম ও ভেজাল খাদ্যসামগ্রীর মজুদ ও রাস্তায় যাতায়াতে অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান পরিচালনার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে নগদ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি পোল্ট্রি, ২টি সবজি দোকান ও একটি মুদি দোকানের মালিককে সর্বমোট ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা। এসময় তিনি জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




