ছবি: নিজস্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্ৰাপ্তদের স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলা যুবদল।
বুধবার ৯ অক্টোবর দুপুরে গোয়াইনঘাট উপজেলা সদরে তৃণমূল যুবদলের ব্যানারে আয়োজিত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে জেলা যুবদলের নব গঠিত কমিটির সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার বলেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ঐতিহাসিক ছাত্র অভ্যূত্থানে দেশের পেক্ষাপট নতুন করে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে, আমি গোয়াইনঘাট উপজেলা বাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদল ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ সকল নেতৃবৃন্দেরে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা তৃণমূল ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করে জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলা হবে দেশ নায়ক তারেক রহমানের সাম্য ন্যায় ও মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
মিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের সাবেক যুগ্ম আহব্বায়ক রুহুল আমিন, উপজেলা বিএনপির নেতা বুলবুল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ মেম্বার, শ্রমিকদল নেতা সাদিকুর রহমান, নুরুল হুদা খসরু, আলী আমজাদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / জারা




