ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৪ নাগরিক আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৪ নাগরিক আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১০:৩৯:১৬ পূর্বাহ্ন

ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৪ নাগরিক আ ট ক

ছবি: নিজস্ব


অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ০৪ জন বাংলাদেশী নাগরিক আটক সংগ্রাম বিওপি।

আটক হওয়া ব্যক্তিরা,চট্টগ্রাম জেলার লোহাপাড়া থানার ভাইয়ার পাড়া গ্রামের মোঃ এরশাদ হোসেনের ছেলে জহির উদ্দীন (২৯),তার স্ত্রী মোছাঃ আফরোজা সুলতানা (২২),একই উপজেলার নোয়ার ভিলা গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (১৮),পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার বাহেরচর গ্রামের দাদন সিকান্দারের ছেলে মোঃ মিরাজ (২৭)।

বিজিবি সূত্রে জানা যায়, ০৯ অক্টোবর  আনুমানিক সন্ধ্যা ৬টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীর ঘাট নামক স্থান দিয়ে উল্লেখিত ০৪ (চার) জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি টহলদল তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গত ০৬ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিল। আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী