জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রে ফ তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রে ফ তা র

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১১:১৬:৪৮ পূর্বাহ্ন

জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাংচুরের মামলায় হাবিবুর রহমান অপু (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পৌর ছাত্রলীগ নেতা ও আনন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বুধবার ৯ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার জকিগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আব্দুল মুহিত জানান, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাফর আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান অপুকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় এর আগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা জকিগঞ্জ বাজর থেকে যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনীকে ধরে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃত দুজনকে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান রিপন বলেন, মামলাটি তদন্তাধীন। তাই ওই ঘটনার সঙ্গে যারা জড়িত কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী