ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতিসহ ৩ জন গ্রে ফ তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতিসহ ৩ জন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ১২:৪১:১৭ অপরাহ্ন

ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতিসহ ৩ জন গ্রে ফ তা র

প্রতীকী ছবি


সিলেটে পৃথক অভিযান চালিয়ে ওয়ার্ড ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতি এবং এক ক্যাডারকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আম্বরখানা বনশ্রী আবাসিক এলাকার মৃত আবদুল লতিফ শেখের ছেলে শহীদ শেখ (২৮), ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও  চারাদিঘীরপাড়ের আবদুল লতিফের ছেলে আজিজুল হাকিম রাজু (২৮) এবং বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য ও বালুচর আবাসিক এলাকার লুকমান মিয়ার ছেলে আবদুল্লাহ (২৪)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলরোড এলাকা থেকে শহীদ শেখকে, নয়াসড়ক এলাকা থেকে আজিজুল হাকিম রাজুকে ও উত্তর বালুচর থেকে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় মামলা রয়েছে।


 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী