সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ*টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০১:৩৭:০০ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ*টক


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক কয়েকটি অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযানে বিজিবির টহল দল ভারতীয় থ্রি পিস ২০১ পিস, টি শার্ট ২৭০ পিস, গরু ৭টি, চিনি ১৮০ কেজি, বিড়ি ১৬০০ প্যাকেট, মদ ৯৩ বোতল, মোটরসাইকেল ১টি, টাটা ট্রাক ১টি ও মাহিন্দ্র পিকআপ ১টিসহ ৪২৭৫ কেজি বাংলাদেশি রসুন আটক করেছে। 

বিজিবি সূত্রে জানা যায় আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি পনের লাখ টাকার সমপরিমাণ। 

এদিকে পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী