বিশ্বনাথে আলমাছ আলী ও ছালেহা বেগম কোরআন প্রতিযোগীতা ২৬ অক্টোবর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে আলমাছ আলী ও ছালেহা বেগম কোরআন প্রতিযোগীতা ২৬ অক্টোবর

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৩:৩৩:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথে আলমাছ আলী ও ছালেহা বেগম কোরআন প্রতিযোগীতা ২৬ অক্টোবর

ফাইল ছবি


সিলেটের বিশ্বনাথ লালটেক দারোগাবাড়ীর কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবিলিল্লাহ প্রজেক্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমাছ আলীর উদ্যোগে আগামী ২৬ অক্টোবর শনিবার সকাল ৯ ঘটিকা হতে সাবিলিল্লাহ প্রজেক্টের পরিচালনায় আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বারেরমত পবিত্র  হিফজুল কোরআন প্রতিয়োগিতা। 

জানা গেছে, হিফজুল কোরআন প্রতিয়োগিতা সাফল্যমন্ডিত করার জন্য সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্যবৃন্দরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য প্রতিয়োগিতার প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও সাবিলিল্লাহ প্রজেক্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমাছ আলীকে এলাকার অনেকে ধন্যবাদ জানিয়েছেন। 

অন্যদিকে এলাকার কিছু কিছু সচেতন ব্যক্তিবর্গ উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতাকে প্রতি বৎসর স্হায়ী করার জন্য খ্যাতিমান সমাজসেবক আলমাছ আলীর প্রতি আবদার জানিয়েছেন। আলমাছ আলীর জন্য মহান আল্লাহর দরবারে তারা দোয়া অব্যাহত রেখেছেন বলে জানান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী