জৈন্তাপুরে বিদেশি মদসহ একজন আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি মদসহ একজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৪:০৮:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি মদসহ একজন আ ট ক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৯ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কমলাবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। 

আটক হওয়া ব্যাক্তির নাম হারিস উদ্দিন (৩২)। সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক নাইমুল হাসান রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স আসামি হারিস উদ্দিনের বাড়ীতে তল্লাশি চালায়।  এ সময় তার বসতঘর হতে ম্যাজিক মোমেন্ট ব্রান্ডের ১৫ বোতল ও ম্যাকডোয়েলস ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত ব্যাক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী