বিবাহ ও তালাক রেজিস্ট্রার অনলাইন করা নিকাহ রেজিস্ট্রারদের দাবী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিবাহ ও তালাক রেজিস্ট্রার অনলাইন করা নিকাহ রেজিস্ট্রারদের দাবী

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৫:৩৬:৪৬ পূর্বাহ্ন

 বিবাহ ও তালাক রেজিস্ট্রার অনলাইন করা নিকাহ রেজিস্ট্রারদের দাবী

ছবি:সংগৃহীত


ওসমানীনগরে বিবাহ ও  তালাক নিবন্ধন তথা রেজিস্ট্রার অনলাইনে করা এখন সময়ের দাবী। প্রয়োজনীয় সরকারী কাগজপত্র অনলাইন পদ্ধতি করা হলেও বিবাহ ও তালাক রেজিস্ট্রারের মত গুরুত্বপূর্ণ বিষয়টি এখনো অনলাইনে করা হয়নি। যার ফলে দেশ-বিদেশে নানা সমস্যায় ভোগতে হয় বর-কনেকে। এছাড়া বিয়ে রেজিস্ট্রারের সময় বর ও কনের  আর কোন বিয়ে আছে কি না-তা যাচাই করা কোন অবস্থায় সম্ভব হয় না। অন্যদিকে অনেক সময় জাল কাগজ দিয়েও বিয়ে রেজিস্ট্রার করার চেষ্টা করা হয়। এতে নিকাহ রেজিস্ট্রারের কোন হাত না থাকলেও তার উপর দায়ভার এসে পড়ে। অনলাইনে বিবাহ রেজিস্ট্রার করা হলে এসব সমস্যা থেকে মিলবে মুক্তি। তাই নিকাহ রেজিস্ট্রার কাজীগণ বিবাহ ও তালাক নিবন্ধ অনলাইনে করার জোরদাবী জানান।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট কর্র্তৃক আয়োজিত “দাসত্ব ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই” শীর্ষক আলোচনা সভায় স্থানীয় নিকাহ রেজিস্ট্রারগণ উপরোক্ত কথাগুলো বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থার  সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: ইউনুছ আলী, কর্মসূচী কর্মকর্তা মো: শরীফুল ইসলাম, কাজী মাওলানা আব্দুল বাছিত, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কাজী মনজুর আহমদ, কাজী সিরাজুল হক, কাজী ইসমাইল আলী, কাজী আব্দুল মোমিন, কাজী আব্দুল মালিক ও নুর উদ্দিন প্রমূখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী