গোয়াইনঘাটে যুবদলের আনন্দ মি ছি ল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে যুবদলের আনন্দ মি ছি ল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১০/২০২৪ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে যুবদলের আনন্দ মি ছি ল

ছবি: নিজস্ব


নবগঠিত সিলেট জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাট উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ২টায় সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীর নেতৃত্বে র‍্যালি বের হয়.l এই র‍্যালীটি গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এক পথ সভায় মিলিত হন।

গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁনর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি কবির উদ্দিন, আবু হানিফ, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক খালেদ আহমদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জি এম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব সাজু,  গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী