পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৬:১২:০৮ পূর্বাহ্ন

পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। 

শুক্রবার বিকেলে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে সর্বজনীন দূর্গা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। পরিদর্শনের সময় জাফলং এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন জাফলং এলাকায় একটি বিদ্যালয় খুবই প্রয়োজন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তিনি কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ আহমদ, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ নিতাই, জাফলং চা বাগান পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জন প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীেরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী