৫ দিনের জন্য যে স ব কাজ নিষিদ্ধ করলো পুলিশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

৫ দিনের জন্য যে স ব কাজ নিষিদ্ধ করলো পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৭:২৮:১৫ পূর্বাহ্ন

 ৫ দিনের জন্য যে স ব কাজ নিষিদ্ধ করলো পুলিশ

ছবি:সংগৃহীত


সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৫ দিনের জন্য সিলেট মহানগরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সকল মন্ডপ এলাকায় সব ধরণের মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) এক বিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করেছেন।

এ নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দুর্গাপূজার আচার-অনুষ্ঠানগুলো সম্পন্নের লক্ষ্যে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এছাড়া এই সময়ে মহানগরের সকল পূজা মন্ডপের আশপাশে সব ধরণের নেশাদ্রব্য যেমন- দেশি-বিদেশি মদ, স্প্রিরিট, এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হলো। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী