শাবিপ্রবির হল থেকে আবারও অ স্ত্র উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শাবিপ্রবির হল থেকে আবারও অ স্ত্র উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৭:৪২:২৫ পূর্বাহ্ন

শাবিপ্রবির হল থেকে আবারও অ স্ত্র উ দ্ধা র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছবি : ফাইল ফটো


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে আবারও দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় শাহপরান হলের বিভিন্ন রুমে এসব পাওয়া গেছে বলে জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

জানা গেছে, শাহপরান হলের বি ব্লকের ৪১৭ নম্বর কক্ষ থেকে একটি জিআইপাইপ, ৪১৯ নম্বর কক্ষ থেকে একটি রড, সি ব্লকের ৪২৩ নম্বর কক্ষ থেকে একটিজিআইপাইপ ও একটি মদের বোতল, সি ব্লকের ৪২৪ নম্বর কক্ষ থেকে এক বস্তা জিআইপাইপ, একটি রামদা, কিছু নেশা সরঞ্জাম, দুটি চাকু, একটি রড, এ ব্লকের ২০২ নম্বর কক্ষ থেকে একটি চাইনিজ কোড়াল ও দুটি জিআইপাইপ পাওয়া গেছে।

গত দুদিন (৮ ও ১০ অক্টোবর) তল্লাশি চালিয়ে এসব অস্ত্র পাওয়া যায়। পূর্বে এসব কক্ষ ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল।

এ বিষয়ে শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ বলেন, ‘হলের কয়েকটি কক্ষ পরিষ্কার করতে গিয়ে অস্ত্রগুলো পাওয়া গেছে। আমাদের ধারণা, অন্যরুম গুলোতেও এরকম অস্ত্র রয়েছে। আমরা সব রুমে তল্লাশি করে প্রশাসনকে জানাব। এরপর প্রশাসন যে সিদ্ধান্ত নিবে আমরা সে অনুযায়ী কাজ করব।’

গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহপরান হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদের বোতল, দুটি অস্ত্র উদ্ধার করেছিলেন শিক্ষার্থীরা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী