ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলা লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র সংসদ-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র সংসদ-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে শুক্রবার ১১ অক্টোবর বিকাল ৩ টায় গোয়াইনঘাট প্রেস ক্লাবে প্রাক্তন ছাত্র মো: জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন, সামছুজ্জামান জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিলাল আহমদ,সাবেক ছাত্রনেতা নুরুল হুদা, খসরু, নুরুল ইসলাম, সাইদুর রহমান।।সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক আলোচনায় মো জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর হোসেন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
আরো উপস্থিত ছিলেন, নোমান আহমদ, হাবিব আহমদ,শামীম আহমদ, আবুল কালাম, ইমরান আহমদ, লোকমান আহমদ, রশিদ আহমদ,কবির,সাদেকুর রহমান, কামরুল হোসেন ডালিম সহ লেংঙ্গুড়া ইউনিয়নের প্রাক্তন বর্তমান ছাত্রবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




