চদিবদি হাওর মৎস্যজীবী সমবায় সমিতি নির্বাচনী তফসিল ঘোষণা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

চদিবদি হাওর মৎস্যজীবী সমবায় সমিতি নির্বাচনী তফসিল ঘোষণা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১২:১২:৩২ অপরাহ্ন

চদিবদি হাওর মৎস্যজীবী সমবায় সমিতি নির্বাচনী তফসিল ঘোষণা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চদি বদি মৎস্য সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ২৬(৩) বিধি অ্যালোকে সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির বিগত ১৫ সেপ্টেম্বর এর সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত অন্তর্বর্তী নির্বাচন কমিটির সভাপতি কলেন্দ্র বিশ্বাস,সদস্য নিরঞ্জন বিশ্বাস,সদস্য নগেন্দ্র বিশ্বাস এর সিদ্ধান্ত অনুসারে সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এয় ২৭ বিধি মোতাবেক "চদিবদি হাওর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ” এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ১৭ অক্টোবর মনোনয়ন পত্র দাখিল,বাছাই ও খসড়া ২১ অক্টোবর আপীল ২৩ অক্টোবর ও শুনানি ২৭ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৮ অক্টোবর ও  মনোনয়ন পত্রের বৈধ তালিকা প্রকাশ ২৯ অক্টোবর, ৫ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৫ নভেম্বর ভোট গ্রহণ।

সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত-২০০২ ও ২০১৩) এর ১৮(২) ধারা মোতাবেক সমিতির উপ-আইনে নির্ধারিত ০৬ (ছয়) সদস্যের সমন্বয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১১ টা হতে বিকেল-২ টা পর্যন্ত (বিরতিহীনভাবে) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি-০১ জন, সহ-সভাপতি-০১ জন, সম্পাসক-০১ জন এবং সদস্য পদে ০৫ জন, সহ মোট ০৬ (ছয়) টি পদে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। 

নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ে জানার এবং বুঝার দরকার মনে হলে অন্তর্বর্তী কমিটির সাথে যোগাযোগ করার আহবান করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী