পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৫:১৯:৫৮ পূর্বাহ্ন

পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃ ত্যু

ছবি : ফাইল ফটো


সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া পর্যটক জাওয়াত আহমেদ (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার নাহার গ্রামের ডা. আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াতসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি  ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী