বিয়ানীবাজারে ভাই হ ত্যা কা রী সেই ঘাতক কাদির গ্রে*প্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ভাই হ ত্যা কা রী সেই ঘাতক কাদির গ্রে*প্তার

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৭:২৭:৪৮ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ভাই হ ত্যা কা রী সেই ঘাতক কাদির গ্রে*প্তার

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়াল দিয়ে আপন ছোটভাই আদিল হোসেনকে হত্যাকারী বড় ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে আব্দুল কাদির পলাতক ছিলেন।  

নিহত আদিল হোসেন ও ঘাতক আব্দুল কাদির উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র।

জানা গেছে, গত বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় পারিবারিক কলহের জেরের একপর্যায়ে আব্দুল কাদির কুড়াল দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই আদিল হোসেনকে খুন করেন। পরে এ ঘটনায় নিহত আদিল হোসেনের স্ত্রী সুবানা বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬/২৪) দায়ের করেন। মামলা একমাত্র আসামী আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে থানা পুলিশ তৎপর ছিল। মামলার তদন্তকারি কর্মকর্তা শিমুল রায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজারের সীমান্তবর্তী গ্রাম গজুকাটায় আত্মগোপনে থেকে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে। একইসাথে এ ধৃত আব্দুল কাদিরের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার কাজে ব্যবহৃত কুড়ালও জব্ধ করা হয়।

থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, শনিবার হত্যা মামলার একমাত্র আসামী আব্দুল কাদিরকে আদালতে প্রেরণ করা হলে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে পুলিশ জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে জবানবন্দি রেকর্ড করার পর তাকে আদালত জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী