সিলেটে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সিলেটে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০১:৩৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গত তিন দিন (১১ থেকে ১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন  বিওপিসমূহে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাউর বাগ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ আটক করেছে। আটককৃত মহিষের বাজারমূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাত ২টায় লোভাছড়া বিওপির একটি টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী হাপারমুখ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করেছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। 

এছাড়া শুক্রবার (১১ অক্টোবর) জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ত্রিপ্রাখোলা ও গরুর হাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৯০ হাজার টাকা। 

একই দিনে দুপুর দেড়টায় সুরাইঘাট বিওপির অপর একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ লক্ষ ৩১ হাজার ৪৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। 

এছাড়াও শুক্রবার ও শনিবার জৈন্তাপুর এবং বিয়াবাইল বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলার সীমান্তের শূন্য লাইন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯০০ কেজি ভারতীয় চিনি এবং ১টি ট্রলি গাড়ি আটক করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা টাকা। 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৫১ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী