ভিনিসিয়ুস-রদ্রিগোদের বাদ দিতে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ভিনিসিয়ুস-রদ্রিগোদের বাদ দিতে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৯:৩০:১৯ পূর্বাহ্ন

ভিনিসিয়ুস-রদ্রিগোদের বাদ দিতে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত


ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নিজের সাক্ষাৎকারগুলোতে প্রায়ই খেলাধুলা নিয়ে কথা বলতে দেখা যায়। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি ব্রাজিল জাতীয় দল এবং অবনমনের পথে থাকা সাও পাওলোর ক্লাব করিন্থিয়ান্সের কঠোর সমালোচনা করেছেন।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই মূলত শুরু হয় ব্রাজিলের দুঃসময়। গত জুলাইয়ে কোপা আমেরিকায়ও খালি হাতে ফিরতে হয়েছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইয়েও নিজেদের সেরাটা দিতে পারছে না দলটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল।

ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের ফুটবলাররা ক্লাবের হয়ে পারফর্ম করলেও দেশের হয়ে সেরাটা দিতে পারেন না। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর মতো যারা দেশের বাইরের লিগে খেলেন, তাদের বাদ দিয়ে দেশের লিগে খেলা খেলোয়াড়দের দিয়ে দল সাজানো পরামর্শ দিয়েছেন লুলা।

চিলির বিপক্ষে ম্যাচের পর এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যারা বিদেশে আছে, তারা এখানে খেলা খেলোয়াড়দের চেয়ে ভালো নয়।’

লুলা জানান, সম্প্রতি তিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং ব্রাজিলে খেলছেন, শুধু এমন খেলোয়াড়দের দলে ডাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'একদল তরুণ খেলছে ‘যারা এখনো তারকা নন। ব্রাজিলে একই মানের (বিদেশে খেলা খেলোয়াড়দের মতো) ভালো খেলোয়াড় আছে। ফলে তাদেরই সুযোগ দিন, যারা এখানে আছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে