নিরাপত্তার অভাবে দেশে ফেরা হচ্ছে না সাকিবের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

নিরাপত্তার অভাবে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০২:০২:১৪ পূর্বাহ্ন

নিরাপত্তার অভাবে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

ছবি সংগৃহীত


কানপুর টেস্টে মাঠে নামার আগে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানিয়েছিলেন সাকিব আল হাসান। ফেসবুকে এক পোস্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন সাকিব। এরপর দক্ষিণ আফ্রিকা টেস্টের ঘোষিত দলেও রাখা হয়েছিল সাকিবকে। মনে হচ্ছিল বিদায়ী টেস্ট খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে সাকিবের। তবে সেটি যে এখন একরকম থমকে গেছে সেটা স্বীকার করেছেন সাকিব নিজেই।

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাইয়ে ট্রানজিট নেওয়া সাকিবকে নিরাপত্তা নিয়ে বার্তা পাঠায় বিসিবি। যেখানে বলা হয়, নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে জানানোর পরই যেন তিনি ঢাকার বিমান ধরেন। এরপর লম্বা সময় কেটে গেছে। এক গণমাধ্যমের সঙ্গে দেশে ফেরা নিয়ে কথা বলেছেন সাকিব।

বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। সাকিব বলেন,  ‌‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।’

সাকিবের কথায় ‘হয়তো’ শব্দটি থাকায় দেশের ফেরার সম্ভাবনাও কিছুটা রয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে, এটি জানতে চাওয়ার পর তার উত্তর, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’ অর্থাৎ বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের।

কানপুরে ভারতের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচটিই হবে শেষ টেস্ট হয়ে গেল সাকিবের। এ ব্যাপারে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সাকিব কিংবা বিসিবি। তাই সেই আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত সাকিবকে নিয়ে ধোঁয়াশা থাকছেই।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে