মিরাজের লড়াইয়ের পরও দ. আফ্রিকার সহজ জয়
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

মিরাজের লড়াইয়ের পরও দ. আফ্রিকার সহজ জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১২:১৮:০৮ অপরাহ্ন

মিরাজের লড়াইয়ের পরও দ. আফ্রিকার সহজ জয়

ছবি : সংগৃহীত


ধ্বংসস্তূপ থেকে দলকে ধীরে ধীরে টেনে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। জাকের আলীর সঙ্গে গড়েছেন জুটির রেকর্ড। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হলেন। এই অলরাউন্ডারের দারুণ নৈপুণ্যেই দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা ১০৬ রানের মামুলি লক্ষ্য পেলে ৭ উইকেটে জয় পায়। সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বাংলাদেশের দওয়ার ১০৬ রানের মামুলি লক্ষ্য ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হন এইডেন মার্করাম। টনি ডি জর্জির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে আউট হন এই ওপনার। এরপর জর্জি (৪১) ও ডেভিড বেডিংহ্যামকেও (১২) ফেরান তাইজুল। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি ট্রিস্টান স্টাবস। ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৩টি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে এই স্পিনার ৫ উইকেট দখল করেন।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটির চতুর্থ দিন প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করে বাংলাদেশ। মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

আজ মাঠে নেমে অবশ্য ৪.৫ ওভার পর্যন্ত টিকতে পারে বাংলাদেশ। সেই ১৬ রানেই কাগিসো রাবাদার বলে এলবি হন নাঈম। উইয়ান ‍মুল্ডারের বলে ফেরেন তাইজুল ইসলাম। তবে মিরাজ সেঞ্চুরির খুব কাছে গিয়ে রাবাদার বলে আউট হন। ১৯১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৯৭ করে স্লিপে ক্যাচ দেন তিনি।

প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা সর্বোচ্চ ৬টি উইকেট পান। আর কেশভ মাহারাজ ৩টি উইকেট দখল করেন। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩০৮ রান করেছিল দ. আফ্রিকা।আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে