সিরিজ বাঁ চা তে বিকেলে মাঠে নামছে টাইগাররা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিরিজ বাঁ চা তে বিকেলে মাঠে নামছে টাইগাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১০:৩২:৫৭ পূর্বাহ্ন

সিরিজ বাঁ চা তে বিকেলে মাঠে নামছে টাইগাররা

ছবি: সংগৃহীত


সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। ২ উইকেট হারিয়ে দলীয় শতকও স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ফলে ৯২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় আফগানিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে এবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশ দলকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

এ ম্যাচের আগে কিছুটা হলেও অস্বস্তিতে বাংলাদেশ। কারণ সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আঙুলের চোটে আগামী ১ মাস মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

ম্যাচের আগের দিন গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলছিলেন, 'দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।'

উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তাকে নিয়ে মিরাজ আরো বলেন, 'ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।'

তবে এখনো সিরিজ জয়ের সুযোগ দেখছেন মিরাজ, 'দেখুন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি। যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে, অনেক বছর পর ওয়ানডে খেলেছি। ৭-৮ মাস পর খেলেছি সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আমরা প্রস্তুতিটা ওইভাবে নিচ্ছি, আশা করি যেহেতু অনেকদিন পর এই মাঠে খেলছি। ভালো মোমেন্টাম কিভাবে পেতে সেটার প্রস্তুতি নিচ্ছি।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী