মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায়
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:৫২:০৩ পূর্বাহ্ন

মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায়

ছবি : সংগৃহীত


পিছিয়ে পড়া ইন্টার মায়ামি লিওনেল মেসির গোলে সমতা পায়। তবে শেষ রক্ষা হয়নি ফ্লেরিডার দলটির। নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ৩-২ গোলের হেরে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে মায়ামি। যেখানে আটলান্টা পৌঁছে গেল ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।

যদিও প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে এই আটলান্টার বিপক্ষেই ২-১ গোলে জেতায় সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছিল মায়ামি। পরে তিন ম্যাচের দ্বিতীয়টিতে গত ২ নভেম্বর মায়ামি ম্যাচ হারে ২-১ ব্যবধানে। আর আজকের হারে বিদায় ঘটল।

এদিন ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ১৯ থেকে ২১—৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে।

মায়ামি কোচ জেরার্দ মার্তিনো দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি বদল আনেন। তাতে দলটির খেলায় গতি বাড়ে। এর ফলও আসে দ্রুতই। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। মায়ামি ২-২ আটলান্টা। এরপর ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়।

ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মায়ামির রাজ্য (ফ্লোরিডা) প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী