বার্সার জয়রথ থামাল সোসিয়েদাদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বার্সার জয়রথ থামাল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১২:২১:০৭ অপরাহ্ন

বার্সার জয়রথ থামাল সোসিয়েদাদ

ছবি সংগৃহীত


চলতি মৌসুমে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বার্সেলোনা। তাই কোনো ম্যাচে তাদের হেরে যাওয়া কিংবা গোলহীন থাকাটা এখন বিস্ময়করই বটে।

তেমনই এক দুঃস্বপ্নের রাত রিয়াল সোসিয়েদাদের কাছ থেকে উপহার পেল হ্যান্সি ফ্লিকের দল। টানা সাত ম্যাচে জয়রথের গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে কাতালানরা। মৌসুমে এটি তাদের দ্বিতীয় হার। ৩৩ মিনিটে সোয়েসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন শেরালদো বেকার।

পুরো ম্যাচে বিবর্ণ বার্সেলোনা ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল৷ রবার্ট লেভানদোস্কির সেই গোল বাতিল হয় ভিএআরে। এর পরেই বাঁধে বিপত্তি। রেফারির এই সিদ্ধান্তকেই ভুল বলছেন বার্সা কোচ ফ্লিক। যদিও রিপ্লেতে দেখা যায় লেভানদোস্কির বুটের সামান্য অংশ ছিল অফসাইডে।

ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। আজকের ভুলটা বড় ছিল। ’

হারলেও শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে বার্সা। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী