ব্রাজিলে ফাইনাল খেলার মাঝেই বো*মা হা ম লা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ব্রাজিলে ফাইনাল খেলার মাঝেই বো*মা হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৩:৪০:১৩ পূর্বাহ্ন

ব্রাজিলে ফাইনাল খেলার মাঝেই বো*মা হা ম লা

ফাইল ছবি


ব্রাজিল ফুটবলের ঘরোয়া কাপ আসর কোপা দো ব্রাজিলের খেলার মাঝেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাতলেটিকো মিনেইরো এবং ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটে এই ঘটনা। বেলো হরিজেন্তের এমআরভি স্টেডিয়ামে এই হামলায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। 

খেলা শুরুর আগে থেকেই দুই দলের সমর্থকদের মাঝে সংঘাতের কথা চাউর হয়েছিল। অ্যাতলেটিকো মিনোইরোর প্রথম লেগের ম্যাচে হেরেছিল ৩-১ ব্যবধানে। এরপরেই দ্বিতীয় লেগের খেলাকে কেন্দ্র করে ফ্ল্যামেঙ্গো ভক্তদের ওপর ম্যাচের আগে থেকেই চড়াও হয়েছিল মিনেইরো ভক্তরা। 

কিন্তু মাঠের খেলায় মিনেইরো এবারেও সুবিধা করতে পারেনি। ৮২ মিনিটে গনজালো সিলভার গোল করে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন ৪-১ গোলের অ্যাগ্রিগেটে। এরপরেই মাঠে বিভিন্ন বস্তু এবং বোমা হামলা করতে শুরু করে অ্যাতলেটিকো মিনেইরো সমর্থকরা। সেই সময়েই ৬৭ বছর বয়েসী ফটো সাংবাদিক হোসে মারিয়া (৬৭) আহত হন। 

তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের তিনটি আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। সেইসঙ্গে পায়ের পাতায় বেশ অনেকটা অংশ কেটে যায়। তবে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই সাংবাদিকের জ্ঞান ফেরেনি। 

ব্রাজিলের গণমাধ্যম ও’ টেম্পো এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন গণমাধ্যম আগেই এই স্টেডিয়ামে অ্যাতলেটিকো মিনেইরো ভক্তদের আগ্রাসী আচরণ নিয়ে সতর্কতার কথা জানিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। 

মাঠের খেলায় অবশ্য এর বড় প্রভাব পড়েনি। ফ্ল্যামেঙ্গো জিতেছে তাদের ৫ম কোপা দো ব্রাজিলের শিরোপা। এই ম্যাচের মধ্যে দিয়ে মাত্র ১ মাসের কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা পেয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইজ। আবার ম্যাচ শেষেই ফ্ল্যামেঙ্গো ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল বারবোসা। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী