র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে ধাক্কা দিল আফগানিস্তান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে ধাক্কা দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০২:৪৬:০৪ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে ধাক্কা দিল আফগানিস্তান

ফাইল ছবি


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল। দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

অবশ্য সাম্প্রতিক সময়টা আফগানদের বেশ ভালোই চলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে।

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে অবশ্য সময় খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১ টি সিরিজে। হার ৪টায়। র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী