আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০১:১১:৫৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে

ছবি সংগৃহীত


প্যারাগুয়ের মাঠে দেখা গেল এক বিবর্ণ আর্জেন্টিনাকে। গ্যালারিতে যেমন তাদের জার্সি দেখা যায়নি খুব একটা; মাঠে হতশ্রি পারফরম্যান্স ছিল তাদের।

শুরুতে যদিও এগিয়ে যায় তারা, তবে বাকি সময়টা আধিপত্য দেখায় প্যারাগুয়ে। দারুণ প্রত্যাবর্তনে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল স্বাগতিকরা।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। শুরুতে লাওতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে স্বাগতিকদের সমতায় ফেরান আন্তোনিও সানাব্রিয়া। বিরতির পর জয়সূচক গোলটি করেন ওমার আলদেরেতে।  

প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনার এগিয়ে যেতে সময় লাগেনি খুব বেশি। একাদশ মিনিটে দলকে এগিয়ে নেন লাওতারো। এনসো ফের্নান্দেসের দেওয়া পাস প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে বক্স থেকে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।

১৯তম মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান সানাব্রিয়া। সতীর্থের হেড গোলপোস্টে লেগে ফিরে আসার পর বিপদমুক্ত করতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডাররা। পরে গুস্তাফো ভেলাসকেস বল নিয়ে ক্রস বাড়ান সানাব্রিয়াকে। দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠান তিনি। গোল হজম করে বিবর্ণ হয়ে ওঠে আর্জেন্টিনা।  

বিরতির পর এগিয়ে যেতে সময় নেয়নি প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের নেওয়া ফ্রি কিক থেকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল। পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর কোনোভাবেই পারেনি কামব্যাক করতে। ৭৯তম মিনিটে দারুণ এক সুযোগ পান মেসি। তবে তার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় গোলপোস্টের কাছ দিয়েই। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্কালোনির শিষ্যদের।

হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলা কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৭। এক পয়েন্ট কম নিয়ে ছয় নম্বরে প্যারাগুয়ে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী