ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে প্রাক্তনের মামলা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে প্রাক্তনের মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১১:২১:৫৯ পূর্বাহ্ন

ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে প্রাক্তনের মামলা

ছবি : সংগৃহীত


একের পর এক শিরোপা জয়ের আনন্দে ভাসছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন থেকে রাতারাতি লিভারপুলে এসে তারকা খ্যাতি পেয়েছেন। সেই আনন্দে এবার ভাটা পড়তে যাচ্ছে তার। সাবেক বান্ধবীর করা এক মামলা নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে এই ফুটবলারকে।

কাতার বিশ্বকাপ জয়ের পর বান্ধবী কামিলা মায়ানকে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দেখা গিয়েছিল শিরোপা উদযাপনে। সেই মায়ান এখন আর তার জীবনে নেই। এরইমধ্যে বাল্যবান্ধবী আইলেন কোভার প্রেমে পড়েছেন ম্যাক অ্যালিস্টার। সেই তাকে নিয়েই কাটছিল অ্যালিস্টারের জীবন। তবে এবার অ্যালিস্টারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন তার প্রাক্তন মায়ান। যেই অভিযোগে মামলাও দায়ের করেছেন তিনি।

ম্যাক অ্যালিস্টারের সঙ্গে বিচ্ছেদের প্রায় ২ বছর পর মামলা দায়ের করেছেন মায়ান। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়ই আর্জেন্টিনার এই তারকা বর্তমান প্রেমিকা কোভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। 

এসব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ম্যাক অ্যালিস্টারকেও। প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে মাঠে নামার আগে প্রাক্তনের করা মামলা নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই তারকা মিডফিল্ডার। যার উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি একটা সম্পর্কের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ঘটনা। সে (কামিলা মায়ান) ব্যাপারটি জনসমক্ষে আনতে চেয়েছিল। সে যা অনুভব ও বিশ্বাস করেছে, সেটাই করেছে। কিন্তু আমি জানি ব্যাপারগুলো আসলে কীভাবে ঘটেছে। এ কারণেই আমি একদম শান্ত আছি।’

ম্যাক অ্যালিস্টার আরও বলেন, ‘তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে তার পথ বেছে নিয়েছে, আমি আমারটা। ব্যস, এটুকুই। এর বাইরে যদি কিছু থেকে থাকে (মামলাসংক্রান্ত বিষয়াদি), সেটা আদালতের মাধ্যমে ফয়সালা হবে, যেখানে হওয়া উচিত আরকি।’

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর আগামী ২০ নভেম্বর সকাল ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী