রেকর্ড গড়ে পর্তুগালকে শেষ আটে নিলেন রোনালদো
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে পর্তুগালকে শেষ আটে নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০১:০৪:৩৫ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে পর্তুগালকে শেষ আটে নিলেন রোনালদো

ছবি সংগৃহীত


'বুড়ো' ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। বাইসাইকেল কিক, পেনাল্টিতে পানেনকা শট, দুই গোল এবং এক অ্যাসিস্ট- পর্তুগিজ উইঙ্গারের জন্য সোনায় সোহাগা এক ম্যাচ।

৩৯ বছর বয়সী রোনালদোর এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে শুক্রবার উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে ৫১- গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। এটি পর্তুগালের জার্সিতে তার ১৩২তম জয়। আন্তর্জাতিক ফুটবলে এত বেশি ম্যাচ জেতার রেকর্ড আর কারও নেই। এক ম্যাচ কম জিতে দুইয়ে নেমে গেছেন স্পেনের সাবেক তারকা সের্হিও রামোস।

পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে গ্রুপ এ-ওয়ানের ম্যাচটিতে রোনালদো প্রতিপক্ষের ত্রাস হিসেবে আবির্ভূত হন। তিনি ছাড়াও গোলের দেখা পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। তবে গোলের খাতা খুলতে পর্তুগালকে অপেক্ষায় থাকতে হয় ৫৯তম মিনিট পর্যন্ত। এরপর অবশ্য পোলিশদের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে তারা।

পর্তুগিজদের হয়ে প্রথম গোলটি করেন লিয়াও। এরপর ৭২তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর ৮০তম মিনিটে ফার্নান্দেজ আরও এক গোল করলে ব্যবধান ৩-০ হয়। ৩ মিনিট পরে সেটিকে ৪-০ করেন নেতো। ৮৭তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন রোনালদো। ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের ভেতরে পেয়ে রোনালদো শূন্যে ভেসে দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়ে দেন।  

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৫টি। আর সবমিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯১০টি। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ড। আর জয়ের রেকর্ড তো আছেই। সবমিলিয়ে রোনালদোর জন্য স্মরণীয় এক রাতের সাক্ষী হলো পোর্তো।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী