‘ফুটবল ক্লাব কোনো হাসপাতাল নয়, নেইমারকে চাই না’
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

‘ফুটবল ক্লাব কোনো হাসপাতাল নয়, নেইমারকে চাই না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৬:০০:১৬ পূর্বাহ্ন

‘ফুটবল ক্লাব কোনো হাসপাতাল নয়, নেইমারকে চাই না’

ছবি: সংগৃহীত


ইউরোপীয় ক্লাবের ছায়া মাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড়বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ফর্মহীনতা নয়, ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল।

কয়েক দিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছিল, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে এই ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। আর সৌদি ছেড়ে নেইমার এবার ফিরছেন ব্রাজিলে এমনটাও বলা হয়েছিল খবরে। অনেকেরই ধারণা ছিল দেশে ফিরলে পালমেইরাসের হয়ে খেলতে পারেন তিনি।

তবে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের সভাপতির সাফ কথা, চোটপ্রবণ নেইমারকে সুযোগ পেলেও দলে নেবেন না তারা! ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কি না, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা সরাসরি অমতের কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।'

তবে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে বরণ করে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রকাশ্যেই। পালমেইরাস সভাপতি যেন সান্তোসকেও কটাক্ষ করলেন। তিনি বলেন, 'আমি আমাদের এমন একজন খেলোয়াড়কে দলে টানব না, যে কিনা খেলারই যোগ্য নয়।'

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী