স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব খুরশেদ আলমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব খুরশেদ আলমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন

স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব খুরশেদ আলমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেট মহানগরীর হক সুপার মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী রাজমনি জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব খুরশেদ আলম এর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।

সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী আয়াতুল ইসলাম খানের সভাপতিত্বে ও ব্যবসায়ী সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান সওদাগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনামিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী কয়ছর আহমেদ চৌধুরী, অপূর্ব জুয়েলার্সের আলহাজ্ব হেলাল উদ্দিন, ভেনাস জুয়েলার্সের স্বত্বাধিকারী গোবিন্দ রায়, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট জামাতা এমদাদুল হক  সহ হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন হক সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ।

 এ সময় বক্তারা বলেন, হাজী খুরশেদ আলম ছিলেন একজন সৎ ন্যায়পরায়ন পরপোকারী ও আল্লাহওয়ালা ব্যাক্তি। তিনি যেকোন মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতেন। মহান আল্লাহ তাকে দোয়া কবুল করেছেন বিধায় তার মৃত্যু পবিত্র মদিনা শরীফে হয়েছে এবং সাহাবীদের সাথে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ীরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ