হাকালুকি গণপাঠাগার সিলেটের নতুন কমিটি গঠন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

হাকালুকি গণপাঠাগার সিলেটের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ১১:০০:০৯ পূর্বাহ্ন

হাকালুকি গণপাঠাগার সিলেটের নতুন কমিটি গঠন

ছবি: নিজস্ব


হাকালুকি গণপাঠাগার সিলেটের নিয়মিত সাহিত্য আসর ও পাঠাগারের ২০২৫-২০২৬ সেশনের নতুন কার্যকরি পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ হাকালুকি গণপাঠাগার সিলেটের অফিসে নিয়মিত সাহিত্য আসরে কমিটির নাম ঘোষণা করা হয়।

কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিনের সভাপতিত্বে ও সিলেট সেন্ট্রাল কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও নাট্যকার ছয়ফুল আলম পারুল। এসময় উপস্থিত ছিলেন, শিল্পী মির্জা মোহাম্মদ আওলাদ, শিল্পী ওমর ফারুক, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কে এম মাসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাকালুকি গণপাঠাগার সিলেটের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যকরি পরিষদের কমিটির নাম ঘোষণা করেন। নতুন কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ হলেন-

সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, সহসভাপতি  আব্দুশ শহীদ, সহ-সভাপতি  মির্জা মোহাম্মদ আওলাদ, সাধারণ সম্পাদক আবদুল কাদির জীবন, সহসাধারণ সম্পাদক সালেহ মুসা, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাহিত্য সম্পাদক মুস্তাফিজুর রহমান খান টিপু, অর্থ সম্পাদক  জামাল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী তালহা, অফিস সম্পাদক আব্দুল বাছিত তালুকদার, নির্বাহী সদস্য : ১. ছয়ফুল আলম পারুল, ২. জাহাঙ্গীর আহমদ চৌধুরী

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ