গোয়াইনঘাট গহড়া গ্রামে নবান্ন উৎসব বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

গোয়াইনঘাট গহড়া গ্রামে নবান্ন উৎসব বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ১০:১০:০২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট গহড়া গ্রামে নবান্ন উৎসব বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গহড়া গ্রামে অগ্রহায়নের নতুন ধানে সব দুঃখকষ্ট ভুলিয়ে প্রান্তিক কিষান-কিষানির হাসিকান্নার অবসান ঘটিয়ে নতুন আমন ধান গোলায় ওঠানোর অপার আনন্দে নবান্ন উৎসব ও বার্ষিক মিলাদ দোয়া মাহফিল ও শিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বেলা ২টায় গহড়া গ্রামবাসীর উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া হাজার বছরের পুরানো অতীত ঐতিহ্যে নবান্ন উৎসব পালন, দেশ ও জাতির কল্যাণে মোর্দেগানের মাগফেরাত কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল শিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়। গ্রামের শিশু-কিশোর যুবক বৃদ্ধ সকল বয়সী মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে নতুন এক আবহে উচ্ছাসের সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

গহড়া গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান,সাংবাদিক রোটিরিয়ান এম এ রহিম বলেন,গ্রামের অতীত ঐতিহ্য সাম্য সম্প্রীতি বজায় রাখতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বংশপরম্পরায় আমাদের এই কার্যক্রম চলে আসছে।অতীত ঐতিহ্য বজায় রাখতে এ বছরও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক মিলাদ, মোর্দেগানের জন্য দোয়া মাহফিল ও শিন্নি বিতরণ হয়েছে। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও এর ধারাবাহিকতায় অব্যাহত রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন,গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরানো সংস্কৃতি ঐতিহ্য নবান্ন উৎসব বার্ষিক মিলাদ দোয়া মাহফিল গহড়া গ্রামবাসী ধরে রেখেছেন কাজটি প্রশংসনীয়।  আমাকে অতিথি করায় আমি মুগ্ধ এবং গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ।উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও গ্রামবাসীর ময়মুরুব্বিয়ানবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ