জৈন্তাপুর ও কানাইঘাটে ৪০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুর ও কানাইঘাটে ৪০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০২:৪১:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুর ও কানাইঘাটে ৪০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আ ট ক


বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার জৈন্তাপুর এবং সুরইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়  মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চিনি এবং ৬টি কম্বল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরও জানায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরইঘাট ও লোভাছড়া বিওপি'র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬,৯০০ কেজি ভারতীয় পাউডার চিনি, ৮৫০ কেজি চিনি, ১ হাজার ১৫৬ পিস আতশবাজি, ২৫টি ফগ বডি স্প্রে, ৮ জোড়া খেলার বুট, ১টি কম্বল এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি বড় টাটা ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৩৭ লক্ষ ৪৬ হাজার ৭৮০ টাকা। এ নিয়ে দুইদিনে ১৯ বিজিবির অভিযানে আটককৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মো. আসাদুন্নবি পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ