ওসমানীনগরের নতুন ইউএনও জয়নাল আবেদীন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ওসমানীনগরের নতুন ইউএনও জয়নাল আবেদীন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০২:৪৯:২৫ পূর্বাহ্ন

ওসমানীনগরের নতুন ইউএনও জয়নাল আবেদীন

ফাইল ছবি


সিলেটের ওসমানীনগর উপজেলার ইউএনও হিসেবে জয়নাল আবেদীনকে পদায়ন করা হয়েছে। গত ২৭ নভেম্বর সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জয়নাল আবেদীনকে ওসমানীনগরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

ওসমানীনগরে পদায়নের পূর্বে জয়নাল আবেদীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি বছরের ২০ আগস্ট যোগদান করে সেখোনেই কর্মরত ছিলেন।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী সেই এলাকার কৃতী সন্তান জয়নাল আবেদীন ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যারয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে চাকরিতে যোগদান করেন। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এবং সর্বশেষ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ২৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওসমানীনগরের বর্তমান ইউএনও অনুপমা দাসকে ওসমানীনগর থেকে বদলি করে সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অনুপমা দাস চলতি বছরের ২৯ এপ্রিল সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ