গোলাপগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কর্মী সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কর্মী সভা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৬:৫৩:১২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কর্মী সভা

ছবি: নিজস্ব


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগ ৬ ডিসেম্বর  (শুক্রবার )গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি সাদিকুর রহমান-এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শেখ হুসাইন আহমদ সাব্বির-এর সঞ্চালনায় শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সভাপতি ছাত্রনেতা সালমান আহমদ। 

কর্মী শিক্ষা সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা জাবের হুসাইন সাবেক প্রশিক্ষণ সম্পাদক ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার প্রকাশনা সম্পাদক আদনান হুসাইন ইমন, সিলেট পূর্ব জেলার সাবেক বায়তুল মাল সম্পাদক সাইফুর রহমান, ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি শাহিনুল ইসলাম রাজু, দক্ষিণ শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান ছামি, উত্তর শাখার সেক্রেটারি সায়েম আহমদ, পৌর শাখার সেক্রেটারি সাব্বির আহমদ, মাসুদ আহমদ রাজা, কাওসার আহমদ, সাইদুর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ