গোয়াইনঘাটে বন্যায় ক্ষ*তিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন ইউএনও
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ক্ষ*তিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন ইউএনও

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৭:২৬:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ক্ষ*তিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন ইউএনও

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌহিদুলল ইসলাম।

শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়ক হইতে আঙ্গারজুর গ্রামের সড়ক,কচুয়াপার গাং কিনারী সড়ক ও নন্দিরগাঁও মানাউরাসহ তিনটি প্রধান সড়ক পরিদর্শন করেন তিনি।পরিদর্শনের কালে স্হানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বন্যা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আজ অবদি সংস্কারের জন্য তালিকা প্রণয়ন করা হয়নি।এতে ভোগান্তিতে রয়েছেন প্রধান তিনটি সড়কে যাতায়াতকারী সাধারণ জনগণ স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। তাদের এই চরম ভোগান্তি যেন দেখার কেউ নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত মন খুলে কথা বলতে পেরে আনন্দিত এবং উচ্ছসিত।সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই,নির্বাহী কর্মকর্তার কাছে তাদের অভিযোগ গুলি তুলে ধরতে পেরে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন এবং তারা আশা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদক্ষেপ গ্রহণ করলে তাদের দুর্ভোগ লাঘবে নিশ্চয় একটি ব্যবস্থা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন,সড়ক তিনটি পরিদর্শনকালে এলাকায় বসবাসকারী অনেকের অভিযোগ পেয়েছি।বন্যায় ক্ষতিগ্রস্ত জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের জন্য এখনো তালিকার আওতাভুক্ত হয়নি।তিনি বলেন আমি উপজেলা প্রকৌশলীকে বলে দিয়েছে দ্রুত তালিকা প্রণয়ন করে সড়কগুলো সংস্কারের ব্যবস্থা করে দিতে।এসব এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ দুঃখজনক। জন গুরুত্বপূর্ণ এই সড়কগুলো আরো আগে সংস্কারের প্রয়োজন ছিল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন,বিএনপি নেতা আব্দুল হাসিম,মুরাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ