সিলেটে এমটিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সিলেটে এমটিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৯:১৫:০৭ পূর্বাহ্ন

সিলেটে এমটিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন

ছবি : সংগৃহীত


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সিলেটের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট রিটেইল ও এসএমই বিষয়ক দিনব্যাপি ট্রেনিং সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

এম টি বি ট্রেনিং ইন্সটিটিউটের ম্যানেজার সৈয়দ নাজনুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের প্রধান মো. আব্দুল মান্নান।

বক্তব্য রাখেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হোল সেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. হাবিবুর রহমান, সিনিয়র ফ্যাকাল্টি মো. তাউহিদুল আলম, গ্রুপ এইচআর ইউনিট হেড মোহাম্মদ মোস্তাফা জামান, গ্রুপ এইচআর ইউনিট হেড মো. আব্দুস সালাম, সিলেটের এ্যাকটিং রিজওনাল হেড মো. বদরুল হক।

প্রশিক্ষক প্রদান করেন- ফিন্যান্সিয়াল এনালিস্ট বিল্লাল হোসাইন, সিনিয়র ফ্যাকাল্টি মো. তাউহিদুল আলম, সিলেট লালদিঘীপারের এসএমই-আরএম সুদ্বীপ চৌধুরী। বিজ্ঞপ্তি


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ