সিলেটে অর্ধকোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সিলেটে অর্ধকোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০১:২৩:০৩ পূর্বাহ্ন

সিলেটে অর্ধকোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ


সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ও শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক এবং পাথরকোয়ারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিজিবি ভারতীয় চিনি, শুঁটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছসহ বিভিন্ন প্রকার চোরাচালানীর পণ্য, এসব পণ্য পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এগুলোর আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ৭৩ হাজার টাকা।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানীর পণ্য জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর পণ্যসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ