সিরিজ হাতছাড়া: সিলেটে লজ্জার হার জ্যোতিদের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সিরিজ হাতছাড়া: সিলেটে লজ্জার হার জ্যোতিদের

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৬:৫৩:৩৯ পূর্বাহ্ন

সিরিজ হাতছাড়া: সিলেটে লজ্জার হার জ্যোতিদের

ছবি: নিজস্ব


টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম দুই ম্যাচে আইরিশদের কাছে পাত্তাই পেলো না নিগার সুলতানা জ্যোতির দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ।

শনিবার (০৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ৮৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এদিন আয়ারল্যান্ডের ১৩৫ রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট বিলিয়ে দিতে দেখা যায় নিগার সুলতানাদের। পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ৬ ওভারের আগেই টাইগ্রেসরা ২২ রান তুলতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলীয় স্কোর বোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। এমন খাঁদের সামনে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে রান বাড়িয়ে নেন দলের স্কোরবোর্ডে। স্বর্ণা নিজের ২০ রানে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। আর কোন বড় ইনিংস করতে না পরায় ৮৭ রানেই থেমে যায় টাইগ্রেসরা।

এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার।

তিনে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল।

শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ