অতিরিক্ত বিভাগীয় কমিশনারের প্রতিনিধি দলের জাফলং ও বিছনাকান্দি পরিদর্শন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের প্রতিনিধি দলের জাফলং ও বিছনাকান্দি পরিদর্শন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৭:২০:৪৪ পূর্বাহ্ন

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের প্রতিনিধি দলের জাফলং ও বিছনাকান্দি পরিদর্শন

ছবি: নিজস্ব


সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জাফলং ও বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিছনাকান্দি ও বেলা ২ টায় জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন।

এসময় জাফলং  পর্যটক  জিরো পয়েন্ট হইতে  নদীর পথে নৌকা যোগে সংগ্রামপুঞ্জি বললা ঘাট পর্যন্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। গোয়াইনঘাট উপজেলার উপজেলার জাফলং জিরো পয়েন্ট ও বিছনাকান্দি  জিরো পয়েন্টে পুঞ্জীভূত পাথর অপসারণ, একই সাথে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধে নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের পুলিশ সুপার ও এনটি আমিনুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ ,সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সদ্য পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ তৌহিদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ছালিক রুমাইয়া,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল প্রমুখ।

এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)দেবজিৎ সিংহ বলেন, সিলেট জেলার জাফলং জিরো পয়েন্ট ও ভোলাগঞ্জ জিরো পয়েন্টে পুঞ্জীভূত পাথর অপসারণ, একই সাথে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিওপিটি ধলাই নদীর ভাঙ্গন হতে রক্ষার্থে রক্ষামূলক কাজ (Protective Works) নির্মাণ এবং জাফলং ও সাদাপাথর পর্যটন স্পট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যদের নিয়ে আজ ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে প্রাপ্ত তথ্য উপাত্ত ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ