জৈন্তাপুরে টাস্কফোর্সের অ ভি যা নে ১৫ ট্রাক বালু জ*ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ ভি যা নে ১৫ ট্রাক বালু জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৮:৪০:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ ভি যা নে ১৫ ট্রাক বালু জ*ব্দ

ছবি: নিজস্ব


সিলেটে জৈন্তাপুর উপজেলায় সারী-৩ লালাখাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স।

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে লালাখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।  এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির সদস্যরা অভিযানে অংশ গ্রহন করেন।

অভিযান চলাকালীন সময়ে লালাখাল নৌঘাঁট এলাকায় সিঁড়ির পাশ্ববর্তী এলাকায় দুইটি ট্রাকে বালু লোডিং এর সময় বালু জব্দ করা হয়। পরে লালাখাল বটতলাঘাট সংলগ্ন এলাকায় নতুন করে বালু সাইট তৈরী করে মজুদ করে রাখা ১৫ গাড়ী বালু জব্দ করা হয়। 

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, নতুন করে বালু সাইট তৈরী ও নিষেধাজ্ঞা অমান্য করে সারী-৩ এলাকায় বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত বালু স্হানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে উপজেলা পরিষদ এলাকায় নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ