যুবনেতা সজীবুর রহমান রুবেলের পিতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

যুবনেতা সজীবুর রহমান রুবেলের পিতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ১০:৪৬:২৯ পূর্বাহ্ন

যুবনেতা সজীবুর রহমান রুবেলের পিতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক

প্রতীকী ছবি


সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সজীবুর রহমান রুবেলের পিতা আলহাজ্ব আব্দুস সামাদ আজ শুনিবার বিকাল ৫.০০ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

শনিবার (৭ ডিসেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন,সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো, সম্রাট হোসেন মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা সজীবুর রহমান রুবেলের পিতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমিন

মরহুমের জানাযার নামাজ আগামীকাল রবিবার বাদ যোহর খাসদবীর মদনী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ