মৌলভীবাজার সমিতি সিলেটের তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ ডিসেম্বর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজার সমিতি সিলেটের তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ ডিসেম্বর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার সমিতি সিলেটের তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ ডিসেম্বর

ছবি: নিজস্ব


সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন "মৌলভীবাজার সমিতি, সিলেট" এর ২০২৫-২০২৬ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান এ তফসিল ঘোষণা করেন। এসময় অপর ২ নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক ও চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী আগামী ১০ডিসেম্বর, ২০২৪ইং খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১২ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২০ ডিসেম্বর বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল গ্রহণ ও শুনানি,  ২১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২২ ডিসেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ ডিসেম্বর (বুধবার) ২০২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনার চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের বাসা নং-২৫, রোড নং-৪, ব্লক- জে, শাহজালাল উপশহর, সিলেট এর সাথে রাত ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ