গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত শাবির
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত শাবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ১১:৪০:৪০ পূর্বাহ্ন

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত শাবির

ছবি: সংগৃহীত


সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি (জিএসটি) গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় নির্ধারিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়েছে।

ইতোমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছেও বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি, আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ