ছবি : সংগৃহীত
শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে সাতাশ হাজার টাকার ভারতীয়সহ ভারতীয় কিটক্যাট জব্দ করেছে শাহপরাণ থানা পুলিশ।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসএমপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে এএসআই(নিঃ) কাজী পনির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে টি নীল রংয়ের কাধ ব্যাগের ভিতরে রক্ষিত সর্বমোট-১৩৫০ পিস ভারতীয় KitKat চকলেটসহ মোঃ মমিন আহমদ (২৩) নামে একজনকে আটক করে পুলিশ।
জৈন্তাবার্তা / রহমান




